শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কৃষি গুচ্ছে বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল প্রকাশ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

কৃষি গুচ্ছে বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল প্রকাশ

কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এদিকে আগামীকাল মঙ্গলবার ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি নেওয়া হবে। এরপর শূন্য আসনে ২৮ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে অটোমাইগ্রেশন ও অপেক্ষমাণ থেকে ভর্তি নেওয়া হবে। ১ মার্চ থেকে ৪ মার্চ নেওয়া হবে চূড়ান্ত ভর্তি।

এরপরও আসন শূন্য থাকলে ১৫ মার্চ অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমাণ থেকে ফল প্রকাশ করা হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ঘোষণা করবে।

সময়সূচি অনুযায়ী, গত ১০ জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম শুরু হয়ে চলে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ–সংক্রান্ত ফল আজ সোমবার প্রকাশের পর ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ভর্তি ফি ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। এতে প্রথম অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.