নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নানাকে ফিরে পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী এবং সবার কাছে সহযোগিতা কামনা করেন।
তবে দীর্ঘ সময় উৎকণ্ঠায় থাকতে হয়নি তাকে। একই দিন রাত ১২টার দিকে নিজের পোস্টে আপডেট দিয়ে হিমি জানান, তার নানার খোঁজ পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।’
জানা গেছে, হিমির নানার স্মৃতিভ্রংশজনিত সমস্যা রয়েছে, যার কারণে তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন। এর আগেও গত বছরের ১৭ ফেব্রুয়ারি একইভাবে তিনি নিখোঁজ হয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









