ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা—যা শুধু সাধারণ দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনেও। এই উচ্ছ্বাসে শামিল হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণিও।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ফুটবলপ্রেম নিয়ে খোলামেলা কথা বলেন তিনি জানান, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসতো অনেক বড় বড়। তো বাসায় যেরকম পতাকা লাগাতো, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।’
বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই নিয়েও রয়েছে তার বাড়তি আগ্রহ। মাঠের খেলার পাশাপাশি সমর্থকদের মধ্যে যে উত্তেজনা, তর্ক-বিতর্ক এমনকি মাঝে মাঝে বাড়াবাড়িও—এসবই তাকে আনন্দ দেয়।
পারশা বলেন, ‘আর ওই যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা মারামারি হয় আসলে, আমরা অনেক এঞ্জয় করি, খুব মজা লাগে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









