বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রবিবার (১৪ জুন০ হাসপাতালে ভর্তি হন।
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে তিনি বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের সন্তান।
নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরে নিজের আগ্রহে কলকাতা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন।
১৯৫৯ সালে তিনি চারুকলায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আহ্বানে আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন এবং দীর্ঘ সময় অনুষ্ঠান নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে কাজ করেন।
শিশুতোষ অনুষ্ঠান ‘মনির মুক্তা’ ও প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-সহ বিভিন্ন সৃষ্টিশীল উদ্যোগের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









