চিরতরে চলে গেলেন ভারতের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী, পরিচালক বিজয়া মেহতা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টা দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১ বছর।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মারাঠি নাট্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন বিজয়া। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগেছিলেন।
গত শতকের ছয়ের দশকে বিজয়ার হাত ধরে যাত্রা শুরু করেছিল নাট্যদল ‘রঙ্গায়ন’। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে মিলেই মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।
মঞ্চে অসংখ্য কাজের পাশাপাশি ‘রাও সাহেব’ (১৯৮৬) ও ‘পেস্টনজি’র (১৯৮৮) মতো কালোত্তীর্ণ চলচ্চিত্রও পরিচালনা করেছেন বিজয়া। তার চলচ্চিত্রগুলো যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই ভারতের আর্ট ফিল্ম জগতেও তৈরি করেছে নতুন মাইলফলক।
রহস্যময় গল্পে আসছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’রহস্যময় গল্পে আসছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’ পাশাপাশি অভিনেত্রী হিসেবেও তিনি সমানভাবে প্রশংসিত হয়েছিলেন। ১৯৮৪ সালের চলচ্চিত্র ‘পার্টি’তে তার অভিনয় ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় কাজ হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ ক্যারিয়ারে নাট্যদর্পণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন বিজয়া মেহতা। ‘ঝিম্মা’ নামে একটি আত্মজীবনী লিখেছেন তিনি। অনুরাগীদের মতে, এটি কেবল একটি আত্মজীবনী নয়, মারাঠি থিয়েটারের ইতিহাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









