পুরান ঢাকার ওয়ারীতে নারীদের আধুনিক ও রুচিশীল পোশাকের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘ইসা’স লাক্সারী’। শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ীদের উপস্থিত ছিলেন। ফিতা কেটে শোরুমের উদ্বোধনের পর অতিথিদের নিয়ে শোরুম ঘুরে দেখেন মিশা সওদাগর। এ সময় তিনি প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, “দেশের তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। মানসম্মত পণ্য, সৎ ব্যবসায়িক মনোভাব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে একটি প্রতিষ্ঠান খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে পারে। আমি আশা করি ‘ইসা’স লাক্সারী’ও গ্রাহকদের সেই আস্থা অর্জনে সক্ষম হবে।”
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকার ইশা হোসেন জানান, নারীদের জন্য আধুনিক, ট্রেন্ডি ও মানসম্মত পোশাক এবং জুতা এক ছাদের নিচে পাওয়া যাবে। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে বিভিন্ন ধরনের থ্রি-পিস, টু-পিস, গাউন, কুর্তি, আবায়া, পার্টি ও ক্যাজুয়াল পোশাকসহ নানা রকম জুতা সংগ্রহ আমাদের শোরুমে পাওয়া যাবে। উন্নত গ্রাহকসেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে ‘ইসা’স লাক্সারী’র যাত্রা । আশা করি সবাই আমাদের পাশে থাকবেন।
উদ্বোধন উপলক্ষে শোরুমটি নান্দনিক সাজসজ্জায় সজ্জিত করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা শোরুমের বিভিন্ন পোশাক ও সংগ্রহ ঘুরে দেখেন এবং নতুন এই উদ্যোগের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাক কিনতে পারেন।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়িক এলাকায় ‘ইসা’স লাক্সারী’-এর এই নতুন শোরুম নারীদের ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য একটি নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









