ভারতের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগপত্র দিলেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালের দিকে কোয়েল মল্লিক তার পদত্যাগপত্র নিয়ে দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে। তখনই তিনি উপরাষ্ট্রপতির হাতে তার পদত্যাগপত্র তুলে দেন।
এর আগে তিনি ১১ জুন ই–মেইল করে উপ-রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি। তাকে জানানো হয়, পদত্যাগপত্র সশরীর হাজির হয়ে ভারতের উপরাষ্ট্রপতির হাতে তুলে দিতে হবে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মার্চ মাসে কোয়ের মল্লিককে এই রাজ্যের কোটায় রাজ্যসভার সংসদ সদস্য করেন। আজ কোয়েল মল্লিকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সদস্যসংখ্যা কমে দাঁড়াল ৯।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









