রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুবীর নন্দী’র অপ্রকাশিত গান মুক্তি পাচ্ছে

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

সুবীর নন্দী’র অপ্রকাশিত গান মুক্তি পাচ্ছে

কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী আমাদের ছেড়ে গেছেন অর্ধযুগেরও বেশি সময় আগে। তবু তার কণ্ঠের জাদু আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে সমানভাবে অনুরণিত হয়। বিস্ময়কর হলেও সত্য এখনো তার গাওয়া কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। সেই ভাণ্ডার থেকেই ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে নতুন নতুন গান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর ও সংগীতে সুবীর নন্দী মোট ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন। এই বিশেষ প্রজেক্টের গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আসছে নতুন গান ‘আমার আয়ু নিয়ে বাঁচো’।

স্যাড রোমান্টিক আবহের এই গানটির কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। গানটি মুক্তি পাবে ‘সাউন্ডস অব তানভীর’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশতাধিক আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।

গানটি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন তানভীর তারেক। তিনি জানান, সুবীর নন্দীর সঙ্গে এই প্রজেক্ট তার সংগীতজীবনের অন্যতম মূল্যবান অধ্যায়। প্রতিটি গানে একুস্টিক বাদ্যযন্ত্রের ব্যবহার রাখা হয়েছে, যাতে সুরের আবেগ আরও গভীরভাবে ফুটে ওঠে। ‘আমার আয়ু নিয়ে বাঁচো’ গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান শিল্পী রাহুল মুখোপাধ্যায়। তানভীরের ভাষায়, “গানের কথাগুলো অসাধারণ, আর সুবীর দা’র কণ্ঠ তো সব সময়ই অনন্য। দ্রুতগতির এই রিলস-টিকটকের যুগেও যারা খাঁটি মেলোডিতে ডুবে থাকতে চান, এই গানটি তাদের জন্য।”

গীতিকবি জাহিদ আকবরও গানটি নিয়ে নিজের অনুভূতি ভাগ করেছেন। তিনি বলেন, তানভীর তারেকের সুরে কাজ করতে সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে গানটি যে সুবীর নন্দীর কণ্ঠে ধারণ করা হয়েছিল, সে তথ্য তার জানা ছিল না। অনেকদিন পর কিংবদন্তির কণ্ঠে নিজের লেখা গান শুনে তিনি মুগ্ধ ও আবেগাপ্লুত।

সুবীর নন্দীর কণ্ঠে নতুন এই গান যেন আবারও মনে করিয়ে দেয় ভালো গান কখনো হারিয়ে যায় না, সময় পেরিয়েও ফিরে আসে নতুন করে, নতুন আবেগে।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.