বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পরীমনিকে হত্যার হুমকি, অডিও প্রকাশ

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

পরীমনিকে হত্যার হুমকি, অডিও প্রকাশ

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩৭ সেকেন্ডের একটি অডিও ক্লিপে শোনা যায়, এক অজ্ঞাত ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

অডিওটি শেয়ার করে পোস্টে পরীমনি লেখেন, ‘ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবেনা! এরা কারা?’

এরপর পরীমনি দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেজগুলো ক্যাপশনে মেনশন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানোর একটি গণমাধ্যমের ভিডিও শেয়ার করে লাভ ইমোজি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে এই পোস্ট দেওয়ার পরেই তিনি এ কল পান।

এ বিষয়ে পরীমনি বলেন, ‘হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।’

পরীমনি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.