তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় জাতীয় পতাকা উত্তোলন করেন।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সেখানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর মধ্যে একটি ভিডিও নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে।

সান নিউজের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী বিজয় সরকারি দায়িত্ব পালনের সময় জিপে করে যাওয়ার পথে তাকে স্যালুট করেন তৃষা। এসময় দুজনকেই হাসিমুখে দেখা যায়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন...
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে তৃষাও ছিলেন। তিনি অনুষ্ঠানের সামনের সারিতে বিজয়ের বাবা-মার পাশে বসে থাকতে দেখা যায়। তৃষার সঙ্গে তার মা উমা কৃষ্ণনও উপস্থিত ছিলেন সেখানে।
বিজয়-তৃষা গুঞ্জন
বিজয় ও তৃষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে বহুদিন ধরে। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছড়িয়েছে বিভিন্ন গুঞ্জন। তবে এ বিষয় নিয়ে এখনও তারা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বিজয়-তৃষা একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘ঘিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ এবং ‘লিও’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









