অন্তর্জালে প্রায়ই নিজের উপস্থিতি নিয়ে আলোচনায় থাকেন আলোচিত নায়িকা পরীমনি। নানা ধরনের ফ্যাশন-স্টাইলে ভক্তদের নজর কাড়তে জুড়ি নেই তার। কখনো আবার ছকভাঙা রূপে খোলামেলা, মোহনীয় অবতারেও ধরা দেন তিনি; যা প্রায়ই ভক্ত-অনুরাগীদের মাঝে তোলপাড় তৈরি করে।
পুকুর হোক কিংবা সুইমিং পুল, সাঁতার কাটতে ভালোবাসেন এই নায়িকা। মেতে ওঠেন জলকেলিতে। কিছুদিন আগে, গত আগস্ট মাসে সুইমিং পুল থেকে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। সে সময় ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ নজর কাড়ে। মূলত তার আবেদনময়ী রূপই চলে আসে আলোচনায়।
এবারও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। দেখা যায়, ফের সুইমিং পুলে নিজেকে ডুবিয়েছেন তিনি। আবেদনময়ী ভঙ্গিতে দিয়েছেন ক্যামেরায় পোজ।
ছবিতে পরীমনির পরনে ছিল সুইমস্যুট। পুলের পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে পোজ দিতে দেখা গেছে তাকে। আরও একটি ছবিতে দেখা যায়, বেশ স্বাচ্ছন্দ্যে পানির ওপর ভেসে আছেন তিনি।
ছবিগুলো প্রকাশের অল্প সময়ের মধ্যেই হাজার হাজার অনুরাগীর নজর কাড়েন পরীমনি। একই সঙ্গে মন্তব্যের ঘরে জমা পড়ে নেটিজেনদের শত শত প্রতিক্রিয়া। তাদের বড় একটি অংশ পরীর এমন সাহসী রূপ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন।
ক্যারিয়ারের নানা ব্যস্ততা ও ব্যক্তিজীবন নিয়ে নানা চর্চার মাঝেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন পরীমনি। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্ত, জীবনযাপন ও ফ্যাশন-স্টাইলের নানা ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ ধরে রাখেন। এবার তার সুইমিং পুলের নতুন ছবিগুলোও নতুন করে আলোচনা তৈরি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









