ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস।
জয়ের জন্মদিন উপলক্ষে ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

ছেলেন ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
ছেলের জন্য দোয়া চেয়ে অপু বিশ্বাস আরও লেখেন, ‘মাশাআল্লাহ।’
জয়কে ঘিরে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় আব্রাহাম খান জয়। জন্মের পর থেকেই তারকা-সন্তান হিসেবে আলোচনায় রয়েছে সে।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাদের বিয়ে ও সন্তানের খবর। পরের বছর তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে একমাত্র সন্তান জয়কে ঘিরে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্ত মাঝেমধ্যে সামনে এসেছে।
জয়ের জন্মদিন তাই শুধু একজন তারকা-সন্তানের বিশেষ দিন নয়, শাকিব খান ও অপু বিশ্বাসের ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহলের উপলক্ষ। এবার অপুর ভালোবাসামাখা পোস্টের পর শাকিব খানের শুভেচ্ছাবার্তার দিকেও নজর রয়েছে ভক্তদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









