রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আইসিইউতে সেলিম খান

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

আইসিইউতে সেলিম খান

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। সোমবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর ছেলে, বলিউড তারকা সালমান খান।

হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে উদ্বিগ্ন অবস্থায় দেখা গেছে। চিকিৎসকেরা সেলিম খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিল্পী মহলে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছে।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খান এক প্রভাবশালী নাম। লেখক জাভেদ আখতার-এর সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে বলিউডে নতুন ধারা তৈরি করেন। তাঁদের যৌথভাবে লেখা শোলে, দিওয়ার এবং ত্রিশূল আজও ক্লাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজের উত্থান ঘটে, যা পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।

জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও লেখালেখি চালিয়ে যান সেলিম খান। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখে বলিউডে স্থায়ী প্রভাব রেখে গেছেন তিনি।

ব্যক্তিজীবনে প্রথমে সালমা খানকে বিয়ে করেন সেলিম। তাঁদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি বিয়ে করেন অভিনেত্রী হেলেন-কে।

সম্প্রতি ৯০ বছর পূর্ণ করা এই বর্ষীয়ান লেখকের অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.