ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী এই খ্যাতিমান শিল্পী।
এএনআই-কে দেওয়া এক বক্তব্যে মনিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার জানান, বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালান।
তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। এ ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
তার প্রয়াণে হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









