রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেদিন চালকের গলা চেপে ধরেন আমার মা: প্রিয়াঙ্কা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

সেদিন চালকের গলা চেপে ধরেন আমার মা: প্রিয়াঙ্কা

আসন্ন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলেসে এই ছবির প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াঙ্কার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক প্রাক্তন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।

তবে এই চরিত্রের তেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। প্রিয়াঙ্কা জানান, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন। 

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী জানান, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দু’জন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।’

তার কথায়, ‘ঠিক সেই মুহূর্তে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে বলেন ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সাথে আমার ছোট মেয়ে আছে!’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এরপরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।’

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.