রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিজয়ের শেষ সিনেমার টিকিট বিক্রির ধুম

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

বিজয়ের শেষ সিনেমার টিকিট বিক্রির ধুম

থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’

থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’ আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে বিজয় ভক্তদের মাঝে উন্মাদনার প্রমাণ মিলেছে—অগ্রিম টিকিট বিক্রির অঙ্ক দেখে!  

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পাবে ‘জন নায়াগান’ সিনেমা। মালয়েশিয়ায় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পারফরম্যান্স দারুণ। অভূতপূর্ব গতিতে টিকিট বুকিং চলছে। বুকিং শুরু হওয়ার মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ‘জন নায়াগান’ রজনীকান্তের ‘কুলি’ সিনেমার বুকিং রেকর্ড ভেঙেছে। প্রথম ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে (গ্রস)।

মালয়েশিয়ায় এক দিনে সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় বিজয়ের সিনেমার অবস্থান এখন তৃতীয়। খুব শিগগির ‘কুলি’ (৯৫ হাজার টিকিট) সিনেমাকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছানোর পথে রয়েছে এটি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘লিও’ সিনেমা। এ সিনেমার ১ লাখ ৮ হাজার টিকিট বিক্রি হয়েছিল। ট্রেড বিশ্লেষকদের ধারণা, সিনেমাটির প্রিমিয়ারের আগেই শীর্ষস্থান দখল করবে। মালয়েশিয়া ফিল্ম সেন্সরশিপ বোর্ড সিনেমাটিকে ‘১৬’ সার্টিফিকেট দিয়েছে (১৬ বছর বা তার বেশি বয়সিদের জন্য উপযুক্ত)। 

ভারতে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে অগ্রিম টিকিট বুকিংয়ের দুর্দান্ত সূচনা হয়েছে। এরইমধ্যে কেরালায় সিনেমাটির ২ কোটি ৩৬ লাখ রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। প্রাথমিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অল-ইন্ডিয়া প্রথম দিনের অ্যাডভান্স বুকিং (ব্লকড সিট বাদে) দাঁড়িয়েছে ৫ কোটি ৮৬ লাখ রুপি (গ্রস)। ২ হাজার ৭১টি শোয়ের বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ৭৮৪টি টিকিট। ব্লকড সিট ধরলে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭৩ লাখ রুপি। বর্তমানে গড় টিকিট মূল্য প্রায় ২১৭ রুপি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির মোট টিকিট বিক্রি হয়েছে ৫০ কোটি রুপির বেশি।  

এইচ. বিনোত পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.