রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া: রাশেদ সীমান্ত

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া: রাশেদ সীমান্ত

আজ ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন। ২০১৮ সালে 'যেই লাউ সেই কদু' নাটকের মাধ্যমে যাত্রা শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই অল্প সময়ের মধ্যে শতাধিক নাটকে অভিনয় করে মানুষের প্রশংসায় ভাসছেন। হয়ে উঠেছেন জনপ্রিয় একজন। আঞ্চলিক অভিনয়ে এক স্বতন্ত্রধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এরই মধ্যে অর্জন করেছেন দেশী ও আন্তর্জাতিক অনেক পুরস্কার। তার অভিনীত হাবুর স্কলারশিপ নাটকটি বাংলাদেশের একমাত্র ধারাবাহিক নাটক যা বাংলাদেশের বাইরে  অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,  মালয়েশিয়া  শুটিং হয়েছে । প্রায় প্রতিটি চ্যানেল  নিয়মিতভাবে নাটক প্রচার হচ্ছে তার।বেশিরভাগ সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন রাশেদ সীমান্ত। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে রাশেদ সীমান্ত অভিনীত দীর্ঘ ধারাবাহিক 'হাবুর স্কলারশিপ' এবং আরটিভিতে ' ঘুরিতেছে পাংখা'। হাবুর স্কলারশিপ নাটকে তিনি "হাবু' এবং ঘুরিতেছে পাংখা নাটকে তিনি 'পাংখা" চরিত্রে অভিনয় করছেন। 

নিজের জন্মদিন নিয়ে রাশেদ সীমান্ত বলেন,"জন্মদিন আমি কখনো বিশেষভাবে পালন করি না, এই দিনটি পরিবারের সাথে কাটাতেই সবচাইতে স্বাছন্দ্য বোধ করি।জন্মদিন মানেই আমার কাছে জীবন থেকে আরেকটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আর একটু বেশি এগিয়ে যাওয়া।  আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সুন্দর ভাবে আরো একটি বছর  অতিক্রম করলাম এবং যতদিন বেঁচে আছি  যেন সুস্থ থাকি, মানবকল্যাণে নিজেকে কাজে লাগাতে পারি। সকলের নিকট আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই। 

উল্লেখ্য ১৯৮৮ সালের ২১শে ফেব্রুয়ারি গুলশান আজাদ মসজিদের কোয়ার্টারে জন্মগ্রহণ করেন রাশেদ সীমান্ত।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.