রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিল্পীদের সামাজিক নিরাপত্তা নেই: আসিফ আকবর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

শিল্পীদের সামাজিক নিরাপত্তা নেই: আসিফ আকবর

বাংলাদেশে শিল্পীদের জন্য প্রাতিষ্ঠানিক সামাজিক নিরাপত্তা না থাকায় গভীর হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি করোনাকালের দুর্দশা ও দেশের সংগীতাঙ্গনের ভঙ্গুর অবস্থার কথাও তুলে ধরেন।

আসিফ আকবর লেখেন, পবিত্র রমজান এলেই মহামারির সময়কার দুঃসহ স্মৃতি ফিরে আসে। তাঁর ভাষ্য, দেশের সামগ্রিক সংকটের প্রতিফলন সবচেয়ে আগে পড়ে সংস্কৃতি অঙ্গনে সংগীতচর্চা দ্রুত বন্ধ হয়ে যায়, অথচ শিল্পীদের জন্য রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষা, ব্যাংক ঋণ বা বাসা ভাড়ার নিশ্চয়তা কোনোটিই সহজলভ্য নয়। তবুও শিল্পীরা পেশা আঁকড়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

দেশের রাজনীতি ও বিনোদন শিল্পের প্রসঙ্গে আসিফ আকবর মন্তব্য করেন, সরকার ও তার সঙ্গে থাকা সুবিধাভোগী গোষ্ঠীর পালাবদল হলেও বাস্তবতার খুব পরিবর্তন ঘটে না। তাঁর মতে, বর্তমানে দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গন প্রায় অস্তিত্বহীন যা আছে তা কেবল দুর্বল কাঠামোর মতো, যা দিয়ে সৃজনশীল গবেষণাও সম্ভব নয়।

মানুষ বিপদ কেটে গেলে শিক্ষা ভুলে অহংকারী হয়ে ওঠে এ মন্তব্যও করেন তিনি। করোনার অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে সম্ভাবনা নষ্ট হচ্ছে বলেও আক্ষেপ করেন এই শিল্পী। তবে সব হতাশার মধ্যেও শিল্পচর্চার প্রতি ভালোবাসা অবিরাম থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন আসিফ আকবর।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.