রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পেলেন যাঁরা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পেলেন যাঁরা

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০০০ সাল থেকে সারা বিশ্বে আনুষ্টানিকভাবে পালিত হয়ে আসছে এই দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের একঝাঁক তারকাকে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননায় ভূষিত করেছে।

সংগীতে অনন্য অবদানের জন্য 'বঙ্গবিভূষণ' পেয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, ও বাবুল সুপ্রিয়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।

অন্যদিকে, বঙ্গভূষণ সম্মাননা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, এছাড়াও গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সীকেও বঙ্গভূষণ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

নচিকেতার গানের সঙ্গে দুই বাংলার শ্রোতাদের পরিচয় নব্বই দশক থেকে। এখনো তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পাওয়া যায়। গানে মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের ক্যারিয়ার। রূপঙ্করেরও রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান।

অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। এবার বঙ্গভূষণ সম্মান পেলেন এই কীর্তন শিল্পী অদিতি। বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এই গায়কও পেলেন বঙ্গসম্মান।

পরমব্রত চট্টোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা-সিরিজের অভিনয় করছেন,পাশাপাশি মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.