বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্বাধীনতার চেতনায় দিনব্যাপী আয়োজন বিটিভির

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

স্বাধীনতার চেতনায় দিনব্যাপী আয়োজন বিটিভির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিবসটির ইতিহাস, গুরুত্ব ও চেতনা তুলে ধরতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সংগীত, কবিতা, নাটক, আলোচনা ও বিশেষ আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন সম্প্রচার করা হবে সারাদিন।

২৬শে মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এরপর দুপুর ১২টায় প্রচারিত হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি। দুপুর ১২টা ৪৫ মিনিটে ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ শিরোনামের সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্যসহ আরও কয়েকজন শিল্পী।

দুপুর দেড়টায় থাকছে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় স্বরচিত কবিতা পাঠ এবং বিকেল ৫টায় আরেকটি সংগীতানুষ্ঠান প্রচারিত হবে। সন্ধ্যা ৬টায় স্বাধীনতার তাৎপর্য নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

রাত ৯টায় প্রচারিত হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘ওঁরা ছিলেন বলেই’, যেখানে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুলসহ আরও অনেকে।

রাত ১০টায় সম্প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে পরিবেশিত হবে দেশাত্মবোধের নানা আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সামিনা চৌধুরী ও স্বরলিপি।

এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.