শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচনি প্রচারে নামছেন নুসরাত

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

নির্বাচনি প্রচারে নামছেন নুসরাত

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এরপর থেকে রাজনীতিতে গ্ল্যামারের রং ছড়ালেও খুব একটা কাজ করেননি বলে দাবি তার নিন্দুকদের।  

২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের প্রচারেও ছিলেন না নুসরাত। এতে দলের উপর খানিকটা অভিমান হয়েছিল তার। তবে সব মান-অভিমান ভুলে চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের পাশে দাঁড়ালেন তিনি। বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারণায় অংশ নেবেন, সেই তালিকায় আছেন এই অভিনেত্রী। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা জমা দিয়েছে তৃণমূল। মমতা-অভিষেকের পাশাপাশি এই তালিকায় রয়েছেন—দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, সায়নী ঘোষ, নুসরাত জাহান, কোয়েল মল্লিক প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রচারের মাঠে থাকবেন বিনোদন ও ক্রীড়া অঙ্গনের একঝাঁক তারকা। রয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদও।  

লোকসভা নির্বাচনে নুসরাতের টিকিট না পাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নানা কথা রয়েছে। অনেকে মনে করেন, রাজনৈতিক বিষয় ছাড়াও নুসরাতের ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক, নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ, যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের সম্পর্ক, তাকে বিয়ে না করেও সন্তানের জন্ম দেওয়া নুসরাতের রাজনৈতিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.