বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘দম’। রেদওয়ান রনির নির্মাণ আর আফরান নিশোর অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। এবার যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’।

কুইন্স (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস অ্যাঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস অ্যাঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), অ্যারিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলছে ‘দম’। দেশের মতো যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ হামিদ বলেন, ‘আমরা “দম” নিয়ে ক্যাম্পেইন করছি। ইতিমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজ দেব ভেবেছিলাম। কিন্তু “দম” নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।’

রাজ হামিদ বলেন, ‘আমরা প্রমোশন করে দেখেছি, “দম”–এর রেসপন্স খুব ভালো। রিলিজের আগে অ্যাডভান্স টিকিটও ভালো।’

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাজুড়ে চলবে ‘দম’। রাজ হামিদ বলেন, ১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবেন।

এদিকে দেশে চতুর্থ সপ্তাহের মতো সিনেমা হলে চলছে ‘দম’। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.