রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমি তোমাকে খুব মিস করব: শাহরুখ খান

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

আমি তোমাকে খুব মিস করব: শাহরুখ খান

ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে দেশজুড়ে শোকের হাওয়া বইছে।

নব্বই দশকে বলিউডে তুমুল সব জনপ্রিয় গান উপহার দেওয়া এই কিংবদন্তি সংগীতজ্ঞকে স্মরণ করে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন সুপারস্টার শাহরুখ খান।

আশা ভোঁসলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বলিউড বাদশাহ লেখেন, ‘আশা তাইয়ের চলে যাওয়ার খবরটা সত্যিই খুব বেদনাদায়ক... তার কণ্ঠ ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান স্তম্ভ এবং আগামী কয়েক শতাব্দী ধরে বিশ্বজুড়ে তা প্রতিধ্বনিত হতে থাকবে। তিনি এমন এক প্রতিভা যা সময়ের ঊর্ধ্বে।’

শাহরুখ খান আরও লেখেন, ‘তিনি সবসময় আমাকে ভালোবাসা ও আশীর্বাদে সিক্ত করেছেন এবং আমি তাকে খুব মিস করব। ওপারে ভালো থেকো আশা তাই... তোমাকে অনেক ভালোবাসি।’

রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.