বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আশা ভোঁসলেকে অশ্রুসিক্ত বিদায় টাবুর

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

আশা ভোঁসলেকে অশ্রুসিক্ত বিদায় টাবুর

সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে শেষ বিদায় জানাতে এসে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউড অভিনেত্রী টাবু।

সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারলের বাসভবনে আশা ভোঁসলের মরদেহ রাখা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিনোদন জগতের অসংখ্য তারকা। এ সময় একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আশা ভোঁসলের মরদেহের পাশে বসা ছিলেন তার নাতনি জানাই। টাবু তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে জানাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। জানাইকে সান্ত্বনা দিতে গিয়ে বারবার জড়িয়ে ধরেন টাবু—দৃশ্যটি ভক্তদের গভীরভাবে আবেগাপ্লুত করেছে।

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বোচ্চ সম্মান জানাতে আশা ভোঁসলের মরদেহ ভারতের জাতীয় পতাকায় মোড়ানো হয়। প্রিয় শিল্পীর কফিন সাদা লিলি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং জাতীয় পতাকায় আবৃত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ১১ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিল্পী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.