সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ তমা রশিদ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ তমা রশিদ

আন্তর্জাতিক অঙ্গনে রূপ আর মেধার জাদুতে বিশ্বকে জয় করলেন বাংলাদেশের তমা রশিদ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতায় শীর্ষ মুকুট জয় করে দেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন তিনি।

রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

বিজয়ের পর অনুভূতি ব্যক্ত করে তমা বলেন, “মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেও জানান তমা।

গ্র্যান্ড ফিনালে অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে নেওয়ার মূলমন্ত্র জানিয়ে  বলেন, “কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এই অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।”

তমা রশিদ থাইল্যান্ডে অবস্থান করছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে পুনরায় উপস্থাপনায় মনোযোগ দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানান তমা।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.