বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অবশেষে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

অবশেষে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

ফেলে আসা সতের বছরে বহুবার শোনা গেছে বন্ধুত্বের গল্পের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল আসছে। কিন্তু সেসব কথা এতদিন বাস্তব রূপ পায়নি।

ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। সিনেমার অভিনেতা আমির খান নিজেই নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস’ এর দ্বিতীয় পর্ব আসছে।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি কেবল ব্যবসা সফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।

মুক্তির পর ১৭ বছর পেরিয়ে গেলেও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা হলেন আমির খান, মাধবন ও শারমান যোশি। আরও ছিলেন কারিনা কাপুর।

ইন্ডিয়া টুডে লিখেছে, আমির খান বলেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।

আমির খান বলেন,  আমি গল্প শুনেছি, দারুণ লেগেছে।

তবে চিত্রনাট্যের কাজ এখনো কিছু বাকি আছে বলে জানিয়েছেন আমির খান। তার কথায়, প্রথমবারের মত এবারেও হাস্যরসে ভরপুর থাকবে সিনেমাটি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.