মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাইকেল জ্যাকসনের গানের স্ট্রিমিং বেড়েছে

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:৩৩ পিএম

আপডেট: ০৪ মে ২০২৬, ১২:৩৪ পিএম

মাইকেল জ্যাকসনের গানের স্ট্রিমিং বেড়েছে

বর্তমান সময়ের সব জনপ্রিয় ও ভাইরাল গানকে পেছনে ফেলে বিশ্ব সংগীতের শীর্ষ তালিকায় দাপট দেখাচ্ছেন ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন। চার দশক আগে মুক্তি পাওয়া তার কালজয়ী গানগুলো এখন স্পটিফাই গ্লোবাল চার্টের সেরা গানগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে।

স্পটিফাইয়ের সবশেষ তথ্য অনুযায়ী, জ্যাকসনের দুটি জনপ্রিয় গান এখন তাদের স্ট্রিমিংয়ের তালিকার সেরা ১৫-এর মধ্যে অবস্থান করছে। 

জ্যাকসনের এই গানের স্ট্রিম সংখ্যা গত কয়েক দিন ধরে এটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছিল।

স্পটিফাই গ্লোবাল টপ চার্টের সোমবারের আপডেট বলছে, পপ সম্রাটের ‘বিলি জিন’ গানটি এখন তালিকার ৫ নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহজুড়ে গানটি ২ কোটি ৮৫ লাখ ৯ হাজারেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে। অন্যদিকে তার আরেক জনপ্রিয় গান ‘বিট ইট’ ২ কোটি ২১ লাখ ৪৯ হাজারের বেশি স্ট্রিম নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে বিশ্বজুড়ে তার গানের শ্রোতা সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তার গানের স্ট্রিমিং বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও সিনেমাটির সুবাদে জ্যাকসনের ক্ল্যাসিক গানগুলোর দিকে ঝুঁকছেন। যা প্রমাণ করছে, সময়ের পরিবর্তন হলেও মাইকেল জ্যাকসনের গানের  আবেদন এখনো অমলিন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.