আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউট করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল রুম ছেড়ে বের হয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও এই ওয়াকআউটে অংশ নেয়।
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আজারবাইজানের রাজধানীতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









