রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় পাঁচ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাঁদের আগে থেকেই বুকিং করা রয়েছে—তাঁদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাঁদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।

এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ‘ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত | The Daily Adin