রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

২০২৬ সালের হজ প্যাকেজ-১ ও ২-এর হজযাত্রীরা হজ শেষে ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর হজযাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ভাড়া সব মিলিয়ে প্রায় ১০০০ সৌদি রিয়াল কমানো হয়েছে। এছাড়া হজযাত্রীপ্রতি পরিবহনভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে।

ড. খালিদ হোসেন ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো এবং গত দুই বছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা কমানোর বিষয়টিকেও উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন।

এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ এবং বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, গত দেড় বছর স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার চেষ্টা করেছি। এর ফলে ধর্ম মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে।

তবে মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। তিনি জানান, দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সাপেক্ষে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ থেকে ২০তম গ্রেডের ৩২ জনকে বিধিমোতাবেক পদোন্নতি দেওয়া হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.