এতো ছোট বয়সে এতো বড় আঘাত পাবে তিতলি তা কোন দিন কল্পনাও করেনি। যে ছিলো বাবা মা র কাছে রাজকন্যা আজ তাদের মৃত্যুর কারনে তিতলি ছিটকে পরেছে ফুটপাতে। অবহেলায় অযত্নে খেয়ে না খেয়ে রোদ বৃষ্টিতে ভিজে আজ দেখতে ভিক্ষারির মত হয়ে গেছে তিতলি।
একেবারে একাকিত্ব জীবন যাপন করে ছোট্ট মেয়ে তিতলি, আপন বলতে এই দুনিয়ার তার কেউ নাই একদম ছোট বয়স তার উপর একা। কত বা তার বয়স হবে সাত, আট, তার বেশি না ফুটপাতে বসবাস করে তিতলি ঘর দুয়ার নাই বড় একটা গাছের নিচে পলিথিন ও ছেঁড়া বস্তা টানিয়ে সেথায় রাত্রি যাপন করে তিতলি।
সারাদিন কাগজ, প্লাস্টিকের বোতল এই সব টোকায়ে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে হোটেল থেকে খাবার কিনে এনে সেই ঝুপড়ি ঘরে বসে খায়। তার ঘরে আসবাবপত্র নাই তবে আছে হাজারো ফুটো, সেই ফুটো দিয়ে বাহিরে জোছনা রাতের মনোরম পরিবেশ দেখে তিতলি।
সেদিন সাঝে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তিতলি আঁটোসাটো হয়ে বসে ঘরের কোণে কাঁপছিলো বৃষ্টিতে ভিজে, প্রায় ঘন্টা দুই বৃষ্টির পরে আকাশের বুক চিরে উঠেছিলো জোছনার চাঁদ। তিতলি কোন রকম গা মুছে বাহিরের বৃষ্টি ভেজা দৃশ্য দেখছিলো। হঠাৎ একটা প্রজাপতি তার ঘরের ফুটো দিয়ে ভিতরে আসলো আর চারদিকে ঘুড়াঘুড়ি করছিলো।
তিতলি বেশ আনন্দের সাথে দেখছিলো, কিছুক্ষণ পরে প্রজাপতি টা তিতলির হাতের উপর বসলো তিতলি মহা খুশি। এভাবে সেই প্রজাপতি প্রতিদিন আসে তিতলির ঘরে। ধীরে ধীরে তিতলি ও প্রজাপতির বেশ একটা বন্ধুত্ব ভাব জমে যায় তিতলি তার একাকিত্ব জীবনে একটা সঙ্গী পেলো বলে মনে করে। তিতলি দিনের কাজটা সন্ধ্যার অনেক আগে শেষ করে ঘরে ফিরে আসে প্রজাপতির জন্য, ঐ দিকে প্রজাপতিটা যেন তিতলির ই অপেক্ষা করে ঘরে বসে।
তিতলি ও প্রজাপতি রাতে একসঙ্গে খেতো প্রজাপতির জন্য তিতলি ঘরে থাকা ছোট ছোট পোকা গুলো ধরে ধরে প্রজাপতির মুখে দেয় খাবারের জন্য। প্রায় অর্ধের রাত তারা এক সাথে কাটিয়ে দেয় তার পরে তিতলি যখন ঘুমিয়ে যায় ঠিক তখনি প্রজাপাতি তিতলির কপালে চুপ করে বসে ঘুমিয়ে যায়।
সকাল হলে দুজন বেড়িয়ে পরে আহারের সন্ধানে যে যার মত আহার করে আবার ফিরে আসে তিতলির ঝুপড়ি ঘরে। এভাবে কেটে যায় বহু বছর এখন তিতলি বড় হয়েছে কিন্তু প্রজাপতিটা তার সঙ্গ ছাড়েনি।তাইতো তিতলি এখন আর নিজেকে একা ভাবেনা কারন প্রজাপতিটা সব সময় তার সাথে থাকতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








