মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আল্লাহর ভালোবাসা অর্জনেই মানুষের প্রকৃত গ্রহণযোগ্যতা তৈরি হয়

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

আল্লাহর ভালোবাসা অর্জনেই মানুষের প্রকৃত গ্রহণযোগ্যতা তৈরি হয়

আবু হুরায়রা (রা.)-থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল (আ.)-কে ডেকে বলেন, হে জিবরাইল, নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল (আ.)-ও ভালোবাসতে শুরু করেন।

এরপরে তিনি আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন যে, নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসতে থাকো। ফলে আসমানের সবাই তাকে ভালোবাসতে থাকে।এরপরে তাকে জমিনবাসীর কাছে প্রিয় করে দেওয়া হয়।

আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, তখন জিবরাইল (আ.)-কে ডেকে বলেন, আমি অবশ্যই অমুককে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল (আ.) তাকে অপছন্দ করেন।

এরপরে তিনি আসমানে ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহ অমুককে অপছন্দ করেন, তোমরাও তাকে অপছন্দ করো। ফলে আসমানবাসীরা তাকে অপছন্দ করতে শুরু করেন। তখন তাঁকে জমিনবাসীদের কাছে অপ্রিয় ও শত্রু বানিয়ে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৩২০৯, মুসনাদে আহমাদ, হাদিস নং : ৮৫০০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.