সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার এ কবির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

বাংলা ভাষার প্রধানতম এ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাহিত্যিক সংগঠন নানা প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। 

আল মাহমুদ কেন্দ্রিক সংগঠন ‘কালের কলস’-এর সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, কবির মৃত্যুবার্ষিকীর আজকের দিনে বাংলা একাডেমি আল মাহমুদ কর্নারে বিকেল ৪টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা এতে উপস্থিত থাকবেন। 

অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.