রাজধানীসহ সারাদেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ৪৩৪ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।
রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে হামে আক্রান্তের উপসর্গ রয়েছে, এমন শিশুর সংখ্যা ৬৩ হাজার ৮১৩টি। একই সময়ে ৬২২টি শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১২৮টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপগর্স নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৬ হাজার ২১৪ শিশু।
এদিকে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। আর নিশ্চিত হামে এই পর্যন্ত মারা যাওয়া শিশুর সংখ্যা ৮৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









