দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১১৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (৫ জুন) সকাল থেকে শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও সংক্রমণ শনাক্ত করা হয়। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৯১৫ জন।
এদিকে চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









