ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তারা হলেন- হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।
বিষয়টি শনিবার (৬ জুন) সকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর হাবিলদার (আইপি) এনসিও মো. খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে হরিপুর বিওপির সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
স্থানীয় সূত্র জানায়, ওই দুই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং বর্তমানে কোন বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি
বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









