দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯ জন।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ফলে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৭১৬ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৯৭১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









