দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৫ জনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









