সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ডেঙ্গু নিয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৮ জন এবং খুলনা বিভাগে ১৪ জন রয়েছেন।
এই সময়ে ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর ১৮ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









