স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, চলতি বছরের জুলাই–আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে এনএস১ পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে রোগী বাড়লে দ্রুত সেবা দেওয়া যায়।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে। বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









