রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ৫১ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৩৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে আরো ৯৫ শিশু। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
বাংলাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









