সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর চলতি বছরের ১৫ মার্চ থেকে হামসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করছে। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









