দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। নতুন দুই মৃত্যুর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬০২ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।
সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছরে রোগী ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে উঠে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









