মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৭

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৭

রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছেন ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭১ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৭২১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর ৬ জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২৯৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৪১ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া, বরিশালে ৬৪, খুলনায় ১৪৩, রংপুরে ২৬, সিলেটে ৫৫ এবং ময়মনসিংহে ২৯ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.