মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব: পোপ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব: পোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হওয়ার পরও পোপ চতুর্দশ লিও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। সোমবার (১৩ এপ্রিল) আলজেরিয়াগামী উড়োজাহাজে বসে পোপ লিও বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।

রবিবার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ক্যাথলিক চার্চের প্রধানের বিরুদ্ধে মার্কিন স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন, বিশেষ করে পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এমন কোনো পোপ চান না ‘যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’ সেই সঙ্গে তিনি বিদেশের মাটিতে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য পোপের সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জেরে লিও রয়টার্সকে বলেন, “আমি তার সাথে বিতর্কে জড়াতে চাই না। আমি মনে করি না যে সুসমাচারের বার্তার অপব্যবহার করা উচিত, যেভাবে কিছু লোক করছে।”

পোপ সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে তিনি বলেন, “আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলা চালিয়ে যাব, শান্তির প্রচার করব, সংলাপকে উৎসাহিত করব এবং সমস্যাগুলোর ন্যায়সঙ্গত সমাধান খোঁজার জন্য রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেব। আজ বিশ্বে বহু মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরীহ মানুষ নিহত হচ্ছে। এবং আমি মনে করি, কাউকে উঠে দাঁড়িয়ে বলতে হবে: ‘এর চেয়ে ভালো একটি পথ আছে’।”

পোপ বলেন, “গির্জার বার্তা, আমার বার্তা, সুসমাচারের বার্তা: ধন্য সেই শান্তি স্থাপনকারীরা। আমি আমার ভূমিকাকে রাজনৈতিক বা একজন রাজনীতিবিদ হিসেবে দেখি না।”

‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, এর (যুদ্ধের) চেয়ে ভালো পথ আছে’, বলেন পোপ।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.