বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হামে আক্রান্তদের বড় অংশই টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

হামে আক্রান্তদের বড় অংশই টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা নেয়নি। এছাড়া ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে জনগণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং তখন আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে কাজ চলছে।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.