রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ১৮৬ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ২ জন সিলেট বিভাগের ও একজন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৪৫ জন। রাজশাহী বিভাগে ১৭৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০৪ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া বরিশালে ৫৯, খুলনায় ১১৫, সিলেটে ৬৭, রংপুর ৯ এবং ময়মনসিংহে ১৩ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









