রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিত হামে ও ৭ জন হাম উপসর্গ সন্দেহে মারা গেছে। একই সাথে নতুন করে ১ হাজার ৪৮৯ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১২ মে সকাল ৮টা থেকে ১৩ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরো ১২৬ জনের।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জন নিশ্চিত রোগী এবং ৩৬৩ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









