রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিত হামে ও ৫ জন হাম উপসর্গ সন্দেহে মারা গেছে।
রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৬ মে সকাল ৮টা থেকে ১৭ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের এবং ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









