বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জুনে জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:১৬ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৬:০০ পিএম

জুনে জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই আয়োজনে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল। তবে ট্রাম্প এই বৈঠককে প্রচলিত কূটনৈতিক সমাবেশের তুলনায় বাণিজ্যকেন্দ্রিক করতে আগ্রহী বলে জানা গেছে।

তার স্বাগতিক প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর আগে ট্রাম্পকে অংশগ্রহণে উৎসাহ দিতে ভার্সাই প্রাসাদে সম্মেলন-পরবর্তী নৈশভোজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন।

সম্মেলনের প্রস্তাবিত তারিখগুলো এর আগে পরিবর্তন করা হয়েছিল, যাতে ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে একটি ইউএফসি লড়াই আয়োজনের পরিকল্পনার সঙ্গে সময়ের বিরোধ এড়ানো যায়।

সূত্র: বিবিসি বাংলা

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.